শিবালয়ের আরিচা ফেরিঘাটের ট্রাক টার্মিনালে অসুস্থ এক বৃদ্ধ মহিলাকে (৭৫) তার আত্মীয়-স্বজনেরা ফেলে পালিয়েছে। গত কয়েকদিন আগে ওই বৃদ্ধাকে ফেলে যায় তারা। গুরুতর অসুস্থ বৃদ্ধা তার পরিচয় কিংবা কারা তাকে ফেলে গেছে তা বলতে পারছেন না। সংবাদ পেয়ে পুলিশ গত বৃহস্পতিবার বৃদ্ধাকে উদ্ধার করে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।
জানা গেছে, প্রায় এক সপ্তাহ আগে আরিচা ট্রাক টার্মিনালের গণশৌচাগারের পাশে পরিত্যক্ত একটি ঘরের বারান্দায় অসুস্থ অবস্থায় এ বৃদ্ধাকে কে বা কারা ফেলে যায়। প্রস্রাব-পায়খানায় জড়ানো ওই বৃদ্ধাকে সুস্থ করার চেষ্টা চালান টার্মিনালের কর্মী আব্দুর রহমান ও জবেদা নামে এক মহিলা। কিন্তু ধীরে-ধীরে ওই বৃদ্ধা আরো অসুস্থ হয়ে পড়েন। বৃদ্ধার নাকি ছেলেমেয়ে সবই আছে। ফেলে যাওয়ার প্রথম দু’দিনে তিনি কিছু কথা বলতে পারলেও পরিচয় যানাননি। বলেছেনÑ ‘এ সবই নাকি তার ভাগ্য’। গত এক সপ্তাহে বৃদ্ধার কোনো পরিচয় না মেলায় স্থানীয়রা বিষয়টি শিবালয় থানা পুলিশকে জানায়। পরে পুলিশ অসুস্থ বৃদ্ধাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ ব্যাপারে শিবালয় থানা কমিউনিটি পুলিশিং ফোরামের সিপিও এসআই আব্দুল জলিল জানান, উদ্ধার হওয়া অসুস্থ বৃদ্ধা কোনো কথা বলছেন না। তবে ইশারায় কথা বলার চেষ্টা করছেন। তাকে দ্রুত সুস্থ করার জন্য চিকিৎসকরা চেষ্টা করছেন। তার পরিচয় উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আরশাদ উল্লাহ বলেন, বৃদ্ধার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। তার নাম রং বাহার বলে তিনি জানিয়েছেন।
বৃদ্ধাকে ফেলে পালিয়েছে স্বজনরা
শিবালয়ের আরিচা ফেরিঘাটের ট্রাক টার্মিনালে অসুস্থ এক বৃদ্ধ মহিলাকে (৭৫) তার আত্মীয়-স্বজনেরা ফেলে পালিয়েছে। গত কয়েকদিন আগে ওই বৃদ্ধাকে ফেলে যায় তারা। গুরুতর অসুস্থ বৃদ্ধা...



