নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ি আংশিক) আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী, বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ব্যাংকের ডিরেক্টর ড. জামাল উদ্দিন আহম্মেদ এফসিএ ওঠান বৈঠক, আলোচনা সভা এবং গণসংযোগের মাধ্যমে নিজের অবস্থান জানান দিয়ে নৌকার পক্ষে ভোট প্রার্থনা করছেন। আওয়ামীলীগের উন্নয়ন কর্মকাণ্ড সেনবাগের ৯টি ও সোনাইমুড়ি ৩টি ইউনিয়নের জনগণের সামনে তুলে ধরছেন। এর আগে ২০০৮ সালে নির্বাচনে তিনি আওয়ামীলীগের নৌকার প্রার্থী হয়ে অল্প ভোটে পরাজিত হন।
এরপর থেকে তিনি প্রতি সপ্তাহে এলাকায় এসে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের মাধ্যমে এবং পাড়া,মহল্লা ও বাড়ি বাড়ি গিয়ে ওঠান বৈঠক করে নিজের ও দলের অবস্থান তুলে ধরছেন। গত এক সপ্তাহে তিনি দিনে ও রাতে সেনবাগে বীজবাগ, নবীপুর, অজুনতলা, কাবিলপুর, মোহাম্মদপুর, কাদরা, কেশারপাড়,ও ছাতারপাইয়া ও ডমুরুয়া ইউনিয়নের ওঠান বৈঠক করেছেন।



