হিলি স্থলবন্দরের আমদানি-রফতানি কার্যক্রম টানা ৮ দিন বন্ধ থাকর পর গতকাল রোববার থেকে তা আবার চালু হয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজা উপলক্ষে গত ১৩ অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন্ত টানা আট দিন ছুটি ঘোষণা করে ভারত ও বাংলাদেশের স্থানীয় ব্যবসায়ী সংগঠনগুলো। ফলে বন্ধ হয়ে যায় বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম।
এ দিকে দীর্ঘ নীরবতার পর সকাল থেকে বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম শুরু হওয়াই বন্দর এলাকায় আবারো প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। দেশের বিভিন্ন স্থান থেকে পণ্য নিতে আসা ট্রাকগুলো বন্দরের বিভিন্ন পয়েন্টে ভিড়তে শুরু করেছে।
বন্দরের বেসরকারি অপারেটর পানামা হিলি পোর্ট লিংক লিমিট কর্তৃপক্ষ জানিয়েছেন, সকাল থেকে শ্রমিকেরা বন্দরের প্রবেশ করতে শুরু করেছে। সেই সাথে ট্রাকে পণ্য উঠানামা ও পরিবহনের কাজ শুরু হয়েছে।
৮ দিন ছুটির পর হিলি স্থলবন্দরে আমদানি রফতানি আবার শুরু
হিলি স্থলবন্দরের আমদানি-রফতানি কার্যক্রম টানা ৮ দিন বন্ধ থাকর পর গতকাল রোববার থেকে তা আবার চালু হয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজা উপলক্ষে গত ১৩ অক্টোবর থেকে...



