শিবালয় উপজেলার আরিচা ঘাটের হালিম এন্টারপ্রাইজের ম্যানেজার আব্দুর রহমান কাজী (৪৫) গত বুধবার ব্যাংক থেকে টাকা তুলে ফেরার পথে ডিবি পুলিশ পরিচয় দিয়ে সব লুট করে নিয়েছে। ডিবি পুলিশের জ্যাকেট পরিহিত অস্ত্রধারী ছয় দুর্বৃত্ত সাদা মাইক্রোবাসে এসে আরিচা মহাসড়কের উথলী মোড়ের কাছে যাত্রীবাহী বাস থামিয়ে আব্দুর রহমানকে নামিয়ে নেয়।
জানা গেছে, উত্তরা ব্যাংক শিবালয় শাখা (টেপড়া) থেকে আব্দুর রহমান দুই লাখ টাকা তুলে টেপড়া বাসস্ট্যান্ড হতে বাসে আরিচার উদ্দেশে রওনা দেন। উথলী মোড় অতিক্রমকালে বিপরীতমুখী মাইক্রোবাসের আরোহীরা বাস থামিয়ে আব্দুর রহমানকে নামিয়ে হ্যান্ডকাপ পরিয়ে ঢাকার দিকে রওনা দেয়। তাকে মাইক্রোবাসে তুলে চোখ বেঁধে বেদম মারধর করে টাকা কেড়ে নেয়। প্রায় দুই কিলোমিটার যাওয়ার পর আব্দুর রহমানকে গুলি করার ভয় দেখিয়ে মহাসড়কের কুষ্টিয়া ব্রিজের কাছে নামিয়ে দিয়ে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়।
পুলিশ জানায়, সিসি ক্যামেরা ফুটেজ দেখে দুষ্কৃতকারীদের আটকের চেষ্টা চলছে।
শিবালয়ে ডিবি পরিচয়ে মাইক্রোবাসে তুলে ব্যবসায়ীর টাকা লুট
শিবালয় উপজেলার আরিচা ঘাটের হালিম এন্টারপ্রাইজের ম্যানেজার আব্দুর রহমান কাজী (৪৫) গত বুধবার ব্যাংক থেকে টাকা তুলে ফেরার পথে ডিবি পুলিশ পরিচয় দিয়ে সব লুট...



