নোয়াখালীর সেনবাগ উপজেলার পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদকে স্বপদে বহাল করেছে হাইকোর্ট। সোমবার দুপুরে বিচারপতি আশরাফুল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আলীর যৌথ বেঞ্চ এই আদেশ দেন।

এর আগে সরকারি কাজে বাধা, অনিয়ম ও সময়মত প্রকল্প গ্রহন না করার অভিযোগ এনে গত বুধবার স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ আবুল কালাম আজাদকে উপজেলা চেয়ারম্যানের পদ থেকে বরখান্ত করে।

এরপর বরখাস্তের আদেশ চ্যালেঞ্জ করে সোমবার হাইকোর্টে বিচারপতি আশরাফুল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আলীর যৌথ বেঞ্চ রিট করলে হাটকোর্ট ওই আদেশ দেন।

বরখাস্তের আদেশ স্থগিতের বিষয়টি নিশ্চিত করে সেনবাগ উপজেলার পরিষদের চেয়ারম্যান ও সেনবাগ উপজেলা বিএনপি সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম আজাদ জানান, তিনি বার বার সরকারের রোষানলের শিকার হচ্ছেন। সরকারের ওই বরখাস্তের আদেশ স্থগিত মহামান্য হাইকোর্ট করে তাকে স্বপদে বহাল করেছেন। হাইকোর্টের ওই স্থগিতাদেশের কারণে এখন থেকে উপজেলা চেয়াম্যান হিসেবে দায়িত্ব পালন করার পথে আর কোনো বাধা রইলো না।

উল্লেখ্য, এর আগেও ২০১৬ সালের ১৮ ডিসেম্বর আবুল কালাম আজাদকে উপজেলা চেয়াম্যানের পদ থেকে বরখাস্ত করে সরকার। এই সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি হাইকোর্টের দারস্থ হলে ২০১৭ সালের ৫ জানুয়ারী মহামান্য হাইকোর্ট আবুল কালাম আজাদকে বরখাস্তের আদেশ স্থগিত করেন।