খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান (প্যানেল চেয়ারম্যান-১) অংগ্য প্রু মারমাকে সরকারি এক আদেশে ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব (আর্থিক ক্ষমতাসহ)) দেয়া হয়েছে। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ জহিরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ দায়িত্ব দেয়া হয়।
উপজেলা চেয়ারম্যান সুপার জ্যোতি চাকমার অনুপস্থিতির কারণে উপজেলা পরিষদের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে উপজেলা পরিষদ (কার্যক্রম বাস্তবায়ন) বিধিমালা অনুযায়ী ভাইস চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান-১ অংগ্য প্রু মারমাকে আর্থিক ক্ষমতা প্রদান করা হয় মর্মে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।



