শেরপুরের নালিতাবাড়ীতে ইয়াবা সেবন অবস্থায় নালিতাবাড়ী এলজিডি অফিসের উপসহকারী প্রকৌশলী বন্ধুসহ গ্রেফতার করে বুধবার আদালতে প্রেরণ করেছে নালিতাবাড়ী থানা পুলিশ।
সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে নালিতাবাড়ী আড়াইানি বাজারের জনৈক আলিফ হোসেনের তেলের দোকানের পছনে ইয়াবা সেবনরত অবস্থায় উপসহকারী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান চেরাগ আলী (৪০)ও তার বন্ধু কাওলারা গ্রামের নুরুন্নবী মিলনকে (৩৮) গ্রেফতার করে।
চেরাগ আলী নরসিংদির রায়পুরের মৃত শেখ মজিবুর রহমানের ছেলে। পুলিশ মাদকদ্রব্য আইনে মামলা করে। নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।