জাসদ সভাপতি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, নির্বাচনের নামে দণ্ডিত খালেদা-তারেকের নানা দুর্নীতি ও অপকর্ম ঢাকতে ঐক্যফ্রন্ট নেতা ড. কামাল চেষ্টা করছেন। ঐক্যফ্রন্টের মুখ হচ্ছে বিএনপি আর লেজ হচ্ছেন কামাল হোসেন। গতকাল রোববার শিবালয় উপজেলার বরংগাঈল বাসস্ট্যান্ডে মানিকগঞ্জ-১ আসনে ১৪ দলীয় জোটের পক্ষে জেলা জাসদ সম্পাদক আফজাল হোসেন খান জকিকে প্রার্থী করার দাবিতে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে ইনু এ কথা বলেন।
শিবালয় উপজেলা জাসদ সভাপতি কে এম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে স্থায়ী কমিটি সদস্য ইকবাল হোসেন খান, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক শওকত রায়হান, ওবায়দুর রহমান চুন্নু, সাংগঠনিক সম্পাদক মির্জা আনোয়ার, সদস্য আজিজুর রহমান, জেলা জাসদ সহসভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাম বাদশা প্রমুখ বক্তব্য রাখেন।