আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৪ (বাগমারা) আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী হিসেবে মাঠ চষে বেড়াচ্ছেন বাগমারার তাহেরপুর পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।
বাগমারা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিয়া উদ্দিন টিপু, তাহেরপুর পৌর আওয়ামী লীগের সভাপতি আবু বাককার মৃধা মুনছুর, পৌর আওয়ামী লীগের সহসভাপতি অধ্যক্ষ তোফাজ্জল হোসেন, সহসভাপতি সহকারী অধ্যাপক সত্যজিৎ রায়, যুগ্ম-সম্পাদক দেলবর হোসেন, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, পৌর কৃষকলীগের সভাপতি নূর মোহাম্মদ, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সন্দিপ রায় টিংকু ও আউচপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বলেন, দলের তৃণমূল নেতাকর্মীরা আবুল কালাম আজাদকে দলের প্রার্থী হিসেবে দেখতে চায়। তাকে মনোনয়ন দিলে বাগমারায় তার জয় হবে ইনশা আল্লাহ।
মনোনয়নপ্রত্যাশী আবুল কালাম আজাদ বলেন, আমি জন্মলগ্ন থেকেই আওয়ামী লীগের সাথে যুক্ত। ছাত্রলীগের রাজনৈতিক জীবনে আমাকে অনেক ত্যাগ ও নির্যাতনের শিকার হতে হয়েছে। গত পৌর নির্বাচনে আমি আওয়ামী লীগের মনোনীতি প্রার্থী হিসেবে দ্বিতীয় বারের মতো তাহেরপুর পৌরসভায় মেয়র নির্বাচিত হয়ে সাধ্যমতো জনগণের সেবা ও এলাকার উন্নয়ন করে যাচ্ছি। কাজেই আগামী সংসদ নির্বাচনে আমাকে মনোনয়ন দিলে বাগমারাবাসী আমাকে ভোট দিয়ে জয়ী করবেন বলে আমি আশাবাদী।



