রাঙ্গামাটির লংগদুতে কাপ্তাই হ্রদের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুর বারোটায় লংগদুর মাইনীমুখ ইউনিয়নের গাঁথাছড়া বিএফআইডিসি টিলায় এই ঘটনা ঘটে।

নিহত শিশু দুটি হচ্ছে বিএফআইডিসি টিলা মোঃ আব্দুল জব্বারের ছেলে সাঈম (৩) ও সাইদুল ইসলামের ছেলে মিনহাজ (৩)।

স্থানীয়রা জানায়, দুপুরে শিশু দুটি হ্রদের পাড়ে খেলার সময় হঠাৎ পানিতে পড়ে যায়। তাদের খোঁজাখুঁজি করে না পেয়ে স্থানীয় লোকজন হ্রদের পানিতে নেমে কিছু সময় পর শিশু দুটিকে উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারের পর দুই শিশুকে লংগদু হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন।

লংগদু থানার ওসি রঞ্জন কুমার সামন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশু দুটিকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষনা করেন। পরিবারের কাছে দুই শিশুর লাশ হস্তান্তর করা হয়েছে।