নোয়াখালীর সেনবাগ থানার পুলিশ আলাদা অভিযান চালিয়ে উপজেলার ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতিসহ তিনজন জামায়াত ও শিবির নেতাকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছেন উপজেলা ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি নাছির উদ্দিন প্রকাশ নাজিম(৩০), জামায়াত নেতা মোহাম্মদ ইলিয়ান(৫৫) ও শিবির নেতা মোঃ ফখরুল ইসলাম(৩০)।
সেনবাগ থানার এসআই মাহফুজুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স শনিবার ভোরে তাদেরকে নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। অবশ্য নিজেদের নামে কোনো মামলা নেই বলে দাবি করেছে গ্রেফতারকৃত জামায়াত ও ছাত্র শিবির নেতাকর্মীরা।
সেনবাগ থানার ওসি মিজানুর রহমান জানান, জামায়াত ও ছাত্র শিবিরের গ্রেফতারকৃত নেতাদের বিরুদ্ধে নাশকতা ও রাষ্ট্রের বিরুদ্ধে অর্ন্তঘাত মূলক ষড়যন্ত্রের মামলা নং ২ তারিখ ১/১০/২০১৮ মামলায় তাদেরকে গ্রেফতার দেখিয়ে শনিবার দুপুরে নোয়াখালীর বিচারিক আদালতে মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।






