রাঙ্গামাটির লংগদুতে কাপ্তাই হ্রদের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দুপুর ১২টায় লংগদুর মাইনীমুখ ইউনিয়নের গাঁথাছড়া বিএফআইডিসি টিলায় এ ঘটনা ঘটে। শিশু দু’টি হচ্ছেÑ বিএফআইডিসি টিলার আব্দুল জব্বারের ছেলে সাঈম (৩) ও সাইদুল ইসলামের ছেলে মিনহাজ (৩)।
স্থানীয়রা জানান, দুপুরে শিশু দু’টি হ্রদের পাড়ে খেলার সময় হঠাৎ পানিতে পড়ে যায়। তাদের খোঁজাখুঁজি করে না পেয়ে স্থানীয় লোকজন হ্রদের পানিতে নেমে কিছু সময় পর শিশু দু’টিকে উদ্ধার করতে সক্ষম হয়। কিন্তু দুই শিশুকে লংগদু হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
লংগদু থানার ওসি রঞ্জন কুমার সামন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশু দু’টিকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন। পরিবারের কাছে শিশু দু’টির লাশ হস্তান্তর করা হয়েছে।
লংগদুতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
রাঙ্গামাটির লংগদুতে কাপ্তাই হ্রদের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দুপুর ১২টায় লংগদুর মাইনীমুখ ইউনিয়নের গাঁথাছড়া বিএফআইডিসি টিলায় এ ঘটনা ঘটে। শিশু দু’টি...



