আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন জমা দেয়ার শেষ দিনে বুধবার ফেনী-১ আসনে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার পক্ষে সাবেক এমপি রেহেনা আক্তার রানু দলের চেয়ারপার্সনের পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এছাড়া ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সভাপতি রফিকুল আলম মজনু, ছাগলনাইয়া উপজেলা বিএনপির সভাপতি নুর আহম্মদ মজুমদার মনোনয়ন জমা দিয়েছেন।
এছাড়াও এআসনে ঐক্যফ্রন্ট, মহাজোট, আওয়ামীলীগ, বিএনপি ও একাধিক সতন্ত্রপ্রার্থী মিলে দশজন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। মহাজোটের প্রার্থী হিসেবে হিসেবে ফেনী-১ আসনের বর্তমান এমপি জাসদের কেন্দ্রিয় কমিটির সাধারণ সম্পাদক শিরীন আখতার, স্বতন্ত্রপ্রার্থী হিসেবে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খায়রুল বাশার তপন, সদস্য শেখ মোঃ আবদুল্লা মনোনয়ন জমা দিয়েছেন।
ঐক্যফ্রন্টের সদস্য গণদলের চেয়ারম্যান এটিএম গোলাম মাওলা, খেলাফত আন্দোলনের আনোয়ারুল্লাহ ভূইয়া, বিএএফর শাহরিয়ার ইকবাল, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কাজী মোঃ নুরুল মনোনয়ন জমা দিয়েছেন ।



