বরিশালের গৌরনদী উপজেলার হোসনাবাদ স্টিমারঘাট এলাকায় পালরদী নদী থেকে গতকাল দুপুরে অজ্ঞাত এক তরুণীর ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।
গৌরনদী মডেল থানার উপপরিদর্শক (এসআই) সগীর হোসেন জানান, অজ্ঞাত (১৮) এক তরুণীকে তার ব্যবহৃত ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে হত্যা করে অজ্ঞাত দুষ্কৃতকারীরা। পরে লাশটি নদীতে ভাসিয়ে দেয়। স্থানীয়দের সংবাদের ভিত্তিতে গৌরনদী থানা পুলিশ বেলা ১টায় ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে সুরাতহাল রিপোর্ট তৈরি শেষে ময়নাতদন্তের জন্য বরিশাল মর্গে পাঠায়। উদ্ধারকৃত লাশের গলায় ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে যুবতীকে পরিকল্পিতভাবে হত্যা করে লাশ ভাসিয়ে দেয়া হয়েছে। হত্যার আগে ধর্ষণ করা হয়েছে কি না তাও পরীক্ষা করা হবে।
এ ঘটনায় থানার এসআই আলমগীর হোসেন বাদি হয়ে অজ্ঞাতদের আসামি করে একটি হত্যা মামলা করেছেন।