কুয়েতে কাজ শেষে বাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী শ্রমিক জুলহাস নিহত হয়েছেন। তার বাড়ি নোয়াখালীর সেনবাগ উপজেলার ৪ নম্বর কাদরা ইউপির পুরস্কার গ্রামে। তিনি ওই গ্রামের মৃত আবুল হাশেমের ছেলে।
নিহতের স্বজন বিপ্লব জানান, বৃহস্পতিবার বিকেলে কাজ শেষে বাসায় ফেরার পথে জুলহাস রাস্তা পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির গাড়ি চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এক বছর আগে প্রবাসী বড়ভাই পলাশ জুলহাসকে কুয়েতে নিয়ে যান। তার মৃত্যুর খবর বৃহস্পতিবার রাতে বাড়িতে পৌঁছলে পরিবারের সদস্যরা ভেঙে পড়েন। কুয়েতে আইনিপ্রক্রিয়া শেষে তার লাশ দেশে আনার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।