ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে আওয়ামী লীগের প্রার্থী নাজিম উদ্দিন আহমেদকে পরিবর্তন করে অন্য কাউকে প্রার্থী করার দাবিতে কাফনের কাপড় পরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন দলের সাধারণ নেতাকর্মীরা। গত শুক্রবার সকালে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের কলতাপাড়ায় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ড. সামীউল আলম লিটনের অনুসারীসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের কয়েক শ’ নেতাকর্মী কর্মসূচিতে অংশ নেন।