মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার টেংগারচর ইউনিয়নের বৈদ্যারগাঁও গ্রামের বাসিন্দা গজারিয়া উপজেলা সৈনিক লীগের একাংশের সাধারণ সম্পাদক ফজলুর রহমান খানকে গত শুক্রবার সকালে ছুিরকাঘাতে আহত করেছে স্থানীয় প্রতিপক্ষ দলের সদস্যরা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে ফজলুর রহমানের ভাতিজা আবদুল কাদিরের সাথে বাগি¦তণ্ডা হয় তাদের স্থানীয় প্রতিপক্ষ দলের রুবেল, তামিম, মোস্তফা ও অহিদুল বাবুর। ঝগড়ার জের ধরে গত শুক্রবার সকালে কাদিরের চাচা উপজেলা সৈনিক লীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমানকে ছুরিকাঘাতে জখম করে প্রতিপক্ষ।
ফজলুর রহমান দাবি করেন, বৈদ্যারগাঁও গ্রামের হাবিবুল্লাহ সিকদার শুক্রবার সকালে তাকে বাড়ির পাশে প্রতিপক্ষদলের ছয়-সাতজন ছুরি-চাইনিজ কুড়াল দিয়ে পেটে আঘাত করে। এতে তিনি আহত হন।
আহত ফজলুর রহমান খানকে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গজারিয়া থানার ওসি মোহাম্মদ হারুন অর রশিদ শুক্রবার সন্ধ্যায় জানান, মারধরের ঘটনায় উভয়পক্ষই থানায় লিখিত অভিযোগ করেছে। তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।