নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়ায় যুবলীগের গুলিতে যুবলীগ কর্মী আহত হয়েছে। আজ সোমবার সকালে এ ঘটনা ঘটে।
জানা গেছে, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক অলি উল্লাহ সমর্থিত যুবলীগের কর্মী হাতিয়ার চরকিং শুল্লকিয়া গ্রামের মেহরাজকে দলীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাবেক এমপি মোহাম্মদ আলী সমর্থিত সন্ত্রারীরা উপজেলার সুখচর রামরচন বাজার গুলি চালায়। গুরুতর আহত অবস্থায় মেহরাজকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।
হাতিয়া থানার ওসি কামরুর জামান শিকদার বলেন, বিষয়টি তার জানা নেই।



