লেবার পার্টির চেয়ারম্যান ডা: মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, আসন্ন একাদশ সংসদ নির্বাচনের বিজয়ের মাধ্যমে ২০ দলীয় ঐক্যজোট নেত্রী বেগম খালেদা জিয়া, জামায়াত নেতা আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী ও ভাণ্ডারিয়ার কৃতি সন্তান মইনুল হোসেনকে মুক্ত করতে হবে এবং তারেক রহমানকে এই মাটিতে ফিরিয়ে আনতে হবে।
তিনি রোববার তার নির্বাচনী এলাকা পিরোজপুর-২ আসনে একদিনের সফরে এসে ভাণ্ডারিয়া উপজেলা বাসস্ট্যান্ডে বিএনপির দলীয় কার্যালয়ে এক পরিচিতি সভায় এসব কথা বলেন।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন লেবার পার্টির পিরোজপুর জেলা সভাপতি আমিনুল ইসলাম, সহ-সভাপতি ও ভা-ারিয়া উপজেলা নির্বাচন সমন্বয়কারী মাহবুল আলম নাঈম, ভাণ্ডারিয়া উপজেলা বিএনপির সহ-সভাপতি জালাল উদ্দিন শিকদার, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন প্রমুখ।
ইরান তার মনোনয়পত্র বৈধ হয়েছে জানিয়ে বলেন, এবারের নির্বাচন নৌকা বনাম ধানের শীষের লড়াই। তাই আপনাদের সবাইকে ভা-ারিয়া-কাউখালী-ইন্দুরকানী আসনে এক হয়ে ধানের শীষ প্রতীকের প্রার্থীর পক্ষে কাজ করতে হবে, লড়াই করতে হবে।






