বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক ও সিলেট-৪ আসনের বিএনপি প্রার্থী দিলদার হোসেন সেলিম বলেছেন, নির্যাতিত নিপীড়িত মানুষের মুক্তির জন্য ধানের শীষে ভোট দিন। তিনি বলেন, আওয়ামী লীগের লোকজন ধানের শীষের গণজোয়ার দেখে দিশেহারা হয়ে ঐক্যফ্রন্ট ও ২৩ দলীয় জোট নেতাদের ওপর প্রশাসন দিয়ে নির্যাতন শুরু করেছে। এসব করে বিএনপি ও জোট নেতাদের দমানো যাবে না। তিনি দখলদার বাহিনীর হাত থেকে দেশকে আরেকবার স্বাধীন করতে ধানের শীষে ভোট দেয়ার আহ্বান জানান। মঙ্গলবার বেলা ১টা থেকে রাত ৮টা পর্যন্ত উপজেলার আলীরগাঁও ইউনিয়নের সারীঘাট বাজার, পাঁচসেউতি বাজার, মঞ্জিলতলা বাজার, বারহাল বাজার, লাফনাউট বাজার, হাতিরপাড়া পয়েন্ট ও কোওরবাজার এলাকায় মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
হাসান মেম্বার, আজির উদ্দিন মেম্বার ও খলিলুর রহমানের সভাপতিত্বে পৃথক পৃথক মতবিনিময়সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সহসভাপতি লুৎফুল হক খোকন, উপজেলা বিএনপির সেক্রেটারি ও ভাইস চেয়ারম্যান শাহ আলম স্বপন, জেলা পরিষদের সদস্য বিএনপি নেতা রফিকুল ইসলাম শাহপরান, উপজেলা যুবদলের সভাপতি এম এ মতিন ও সেক্রেটারি হাজী খলিক, ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী ফখরুল, উপজেলা ছাত্রদলের সভাপতি জাহিদ খান ও সেক্রেটারি গোলাম কুদ্দুস কামরুল, উপজেলা স্বেচ্ছাসেবকদল নেতা গোলাম সরওয়ার ও ফয়জুল হাসান বুলবুল, গোয়াইনঘাট কলেজ ছাত্রদল সভাপতি সাদেক আহমদ, যুগ্ম-সম্পাদক হাবিবউল্লাহ বাহার ও সাংগঠনিক ফাহিম হাসান, ইউনিয়ন ছাত্রদল সভাপিত মনোয়ার হোসেন সাজু, সেক্রেটারি রুবেল আহমদ, ছাত্রদল নেতা জাহেদুজ্জামান জাহেদ, ইয়াহিয়া বাদল, জোবায়ের, যুবদল নেতা আবু হানিফ, ফারুক আহমদ, সেলিম প্রমুখ।



