সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল সীমান্ত এলাকায় অগ্নিকাণ্ডে একটি বসতঘর পুড়ে গেছে। এতে ওই বাড়ির মালিকের প্রায় আড়াই লাখ টাকার তি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। গত সোমবার দুপুরে তামাবিলের সোনাটিলা নামক এলাকার জহির উদ্দিন মিয়ার বসতবাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যদর্শী সূত্রে জানা যায়, সোমবার দুপুরে বসতবাড়ির লোকজন ঘরের বাইরে বসে গল্প করছিলেন। এ সময় হঠাৎ ঘরের ভেতর থেকে আগুনের ধোঁয়া দেখতে পায় স্থানীয়রা। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে গ্যাস সিলিন্ডারে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে ঘরের ভেতর। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসের লোকজনকে খবর দিলে জৈন্তাপুর স্টেশনের দমকল বাহিনীর সদস্য ও স্থানীয়রা মিলে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ঘরে থাকা টাকা, ফ্রিজ, টিভিসহ যাবতীয় মালামাল পুড়ে যায়।
এ ব্যাপারে জৈন্তাপুর ফায়ার স্টেশনের ইনচার্জ সৈয়দ ফারুক আহমদ জানান, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বাড়িটির প্রায় আড়াই লাখ টাকার তি হয়েছে।