তফসিল ঘোষণার পর গ্রেফতার, নেতাকর্মীদের বাড়িতে পুলিশি তল্লাশির নামে হয়রানি, বিনা ওয়ারেন্টে, বিনা মামলায় গ্রেফতার ও প্রতিকার চেয়ে না পাওয়াসহ সার্বিক বিষয় নিয়ে সংবাদ সম্মেলন করেছেন নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনে জাতীয় ঐক্যফ্রন্ট তথা বিএনপি মনোনীত প্রার্থী সাবেক চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক। গত কাল মঙ্গলবার দুপুরে শহরের দক্ষিণ বাজারে উপজেলা বিএনপি কার্যালয়ে এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তিনি। এতে তিনি বলেন, তফসিল ঘোষণার পর ২৩ দলের শরিক জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিনা ওয়ারেন্টে, বিনা মামলায় গ্রেফতার অব্যাহত রয়েছে। ইতোমধ্যে তাদের ২৭ জন নেতাকর্মীকে বিনা ওয়ারেন্টে গ্রেফতার করে জেলহাজতে পাঠিয়েছে। এ ছাড়া ২০১৬ সালে সোনাইমুড়ীতে একটি হত্যা মামলায় ৬৭ জন নেতাকর্মীকে আসামি ও কাবিলপুর ইউনিয়নের ইয়ারপুরে সরকারদলীয় নেতাকর্মীরা নিজেদের মধ্যে মারামারি করে স্থানীয় চেয়ারম্যান আনোয়ার হোসেন বাহারসহ ২৩ জনকে আসামি করে মামলা দায়ের করেন। তিনি এসব ঘটনার তীব্র নিন্দা জানান। এ বিষয়ে রিটার্নিং অফিসার, সহকারী রিটানিং অফিসার বরাবর লিখিত ও মৌখিক অভিযোগ করেও কোনো প্রতিকার পাওয়া যায় না। এ সময় উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপির সেক্রেটারি মোক্তার হোসেন পাটোয়ারী, পৌর বিএনপির সভাপতি জহিরুল ইসলাম লিটন, সেক্রেটারি সহিদুল ইসলাম, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা মোহাম্মদ হানিফ, পৌর জামায়াতের সহসভাপতি সাবেক কমিশনার ফজলুল হক প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
তফসিল ঘোষণার পরও জামায়াত নেতাকর্মীদের গ্রেফতার অব্যাহত : জয়নুল আবদিন ফারুক
তফসিল ঘোষণার পর গ্রেফতার, নেতাকর্মীদের বাড়িতে পুলিশি তল্লাশির নামে হয়রানি, বিনা ওয়ারেন্টে, বিনা মামলায় গ্রেফতার ও প্রতিকার চেয়ে না পাওয়াসহ সার্বিক বিষয় নিয়ে সংবাদ সম্মেলন...



