নোয়াখালীর সেনবাগে বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিকেলে পৌর শহরের কাদরা ভূঁইয়া বাড়ির উঠানে ওয়ার্ড সভাপতি আবদুল কুদ্দুসের সভাপতিত্বে ও কামাল উদ্দিন ভূঁইয়ার পরিচালনায় বৈঠকটি অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী-২ আসনের ঐক্যফ্রন্টের প্রার্থী সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।
এ সময় পৌর বিএনপির সভাপতি জহিরুল ইসলাম লিটন, সেক্রেটারি সহিদুল আলম, বিএনপি নেতা নুরনবী বাচ্চু, মিজা মোস্তফা, রহিম উল্যা সুজন চৌধুরী, ইউসুফ কমিশনার, মহিন কমিশনার, জামায়াত নেতা আলাউদ্দিন আলো, যুবদল সেক্রেটারি সুলতান সালাউদ্দিন লিটন, পৌর যুবদল সভাপতি মোকারম হোসেন, সেক্রেটারি এমাম হোসেন, ছাত্রদল সভাপতি সাহেব উদ্দিন রাসেল, সেক্রেটারি নুরনবী রাজু, পৌর ছাত্রদল সভাপতি ইমরান হোসেন স্বপন প্রমুখ বক্তব্য রাখেন। পরে কাদরা হামেদিয়া দাখিল মাদরাসা কেন্দ্রের কমিটি ঘোষণা করা হয়।



