শিবালয় উপজেলার উথলী-পাটুরিয়ায় মাছ-মুরগির খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান স্পেকট্রা হেক্সা গ্রুপের ‘মেগা ফিড’ কারখানায় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর অভিযান চালিয়ে ২ লাখ টাকা জরিমানা আদায় ও জব্দকৃত বিপুল পরিমাণ আটা ধ্বংস করে।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল অভিযান পরিচালনা করেন। এ সময় অধিদফতরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক উপসচিব মনজুর মোহাম্মদ শাহ্রিয়ার অভিযানের সার্বিক নির্দেশনা দেন। জানা গেছে, মেগা ফিড কারখানায় দায়িত্বহীনতা ও অসতর্কতার জন্য ২ লাখ টাকা অর্থদণ্ড করা হয়।