মাদারীপুর-৩ আসনে ভোটারদের মন জয় করতে মাঠে ব্যস্ত সময় কাটাচ্ছেন বিএনপি তথা ঐক্যফ্রন্ট প্রার্থী আনিসুর রহমান খোকন তালুকদার। উপজেলার ঝাউদি ইউনিয়নের বিভিন্ন গ্রামে সব শ্রেণীর ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ধানের শীষের জন্য ভোট প্রার্থনা করেছেন তিনি। সোমবার ভোর থেকে তার কর্মী-সমর্থকদের সাথে নিয়ে টুবিয়া, তালতলা, মাদ্রা বাজারসহ বেশ কয়েকটি এলাকার বাড়ি বাড়ি গিয়ে তিনি গণসংযোগ করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন মুন্সি, পৌর বিএনপির সভাপতি মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন, উপজেলা যুবদলের সভাপতি মিজান বেপারী, দফতর সম্পাদক সাহেদ হোসেন, সাংগঠনিক সম্পাদক মহব্বত হোসেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাদিকুর রহমান, উপজেলা ছাত্রদলের সভাপতি আবদুল হাই, সাধারণ সম্পাদক শিকদার মামুন, সাংগঠনিক সম্পাদক নাজমুল হোসেন, দফতর সম্পাদক নজরুল ইসলাম পৌর সভাপতি কাওসার হোসেন নান্না, ছাত্রনেতা ফয়সাল সিকদার প্রমুখ।