কম্পিউটার ও তথ্যপ্রযুক্তিবিষয়ক ২১তম আন্তর্জাতিক সম্মেলন (আইসিসিআইটি-২০১৮) গতকাল থেকে ঢাকায় শুরু হয়েছে। রাজধানীর ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে চলমান তিন দিনব্যাপী আইসিসিআইটি সম্মেলনের উদ্বোধন করা হয় গতকাল শুক্রবার সকালে। এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান। তিনি বলেন, চতুর্থ শিল্প বিপ্লবকে সামনে রেখে প্রযুক্তিগত উন্নয়ন ও চ্যালেঞ্জ মোকাবেলায় মেশিন ইনটেলিজেন্স, নেটওয়ার্ক সিস্টেমের নিরাপত্তা, কাউড, বিগডাটা এবং স্যটেলাইটের ব্যবহারকে কাজে লাগিয়ে ভবিষৎ অর্থনীতির চালিকা শক্তিকে বেগবান করতে হলে তথ্যপ্রযুক্তিনির্ভর জ্ঞানের কোনো বিকল্প নেই।
জাতীয় ও আন্তর্জাতিক চাকরির বাজারে আমাদের শিার্থীদের গড়ে তুলতে হলে সময়োপযোগী জ্ঞান, দতা ও যোগ্যতা বৃদ্ধি করতে হবে। আমাদের তরুণদের মনে রাখতে হবে বিশ্ব এখন উন্মুক্ত। এর জন্য তরুণদের প্রস্তুতি নিতে হবে এবং নিজেদের যোগ্য করে গড়ে তুলতে হবে। আর এ জন্যই ইউজিসি উচ্চশিায় সমতা বৃদ্ধি, দ গ্র্যাজুয়েট তৈরি, চাকরি উপযোগী কারিকুলাম প্রণয়নের ল্য নিয়ে কাজ করছে। আইসিসিআইটির মতো আয়োজন আমাদের তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে অবদান রাখছে।
বিশেষ অতিথি ছিলেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান হাসান মাহমুদ রাজা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউআইইউয়ের ভিসি অধ্যাপক ড. চৌধুরি মোফিজুর রহমান, স্বাগত বক্তব্য রাখেন প্রোভিসি অধ্যাপক ড. হাসনান আহমেদ। এ ছাড়াও সম্মেলনে বিশ্বের সবচেয়ে বড় প্রকৌশল পেশাদারদের সংগঠন ইনস্টিটিউট অব ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের সভাপতি অধ্যাপক সেলিয়া শাহনাজ, টেক্সাস এ অ্যান্ড এম বিশ্ববিদ্যালয়ের ডিন ড. মোহাম্মদ এস আলমসহ দেশী-বিদেশী তথ্য-প্রযুক্তি বিশেষজ্ঞরা বক্তব্য রাখেন।
২১তম আইসিসিআইটির আয়োজক কর্তৃপক্ষ জানিয়েছে, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হচ্ছে আইসিসিআইটি সম্মেলন। এ বছর বিশ্বের ২১টি দেশ থেকে ৩০১টি তথ্য-প্রযুক্তিবিষয়ক গবেষণা থেকে শক্তিশালী রিভিউ কমিটির বাছাইয়ের পর মোট ৮৮টি গবেষণা আন্তর্জাতিক জার্নালে প্রকাশের জন্য চূড়ান্তভাবে গৃহীত হয়েছে। এসব গবেষণা বাংলাদেশের তথ্য-প্রযুক্তি বিকাশের পাশাপাশি শিল্প উদ্যোক্তা ও শিক্ষার্থীতের উদ্ভাবনী কাজে আসবে। ২৩ ডিসেম্বর পর্যন্ত চলমান এই সম্মেলনের বিভিন্ন সেশনে ১২টি বৈজ্ঞানিক গবেষণার ওপর আলোচনা করা হবে। এই আয়োজন সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবেন যঃঃঢ়://রপপরঃ.ড়ৎম.নফ/২০১৮ এই ওয়েবসাইটে।