নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌর সভার বিএনপির সভাপতি সাবেক বসুরহাট পৌর মেয়র মো: কামাল চৌধুরী কে গ্রেফতার করেছে পুলিশ । শুক্রবার রাতে কোম্পানীগঞ্জ থানার এক দল পুলিশ তাকে গ্রেফতার করে।
শনিবার নোয়াখালীর কোর্টে সোপর্দ করার পর তাকে জেল হাজতে প্রেরন করে আদালত। এ দিকে বিএনপির নেতা মো: কামাল চৌধুরী কে গ্রেফতারের নিন্দা জানিয়ে অবিলম্বে তার মুক্তির দাবী করেন বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য সাবেক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদ।
তিনি বলেন পুলিশ নির্বাচনকে সামনে রেখে মিথ্যা মামলা দিয়ে ঐক্যফ্রন্টের একের পর এক নেতাকে গ্রেফতার করছে।



