নোয়াখালীর সেনবাগে গোরকাটার ছাত্র কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় ভূমিহীন সুরুজ মিয়ার হাতে ঘর নির্মাণের জন্য টিন বিতরণ করা হয়। শনিবার বিকেলে উপজেলার অর্জুনতলা ইউনিয়নের উত্তর গোরকাটা দীঘির পাড় এলাকায় এক অনুষ্ঠানের মাধ্যমে ফাউন্ডেশনের পক্ষ থেকে সুরুজ মিয়ার কাছে হস্তান্তর করা হয়। এ উপলক্ষে মো: জাকের হোসেন পরিচলানায় আলোচনা সভায় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা ছিদ্দিকুর রহমান, সমাজসেবী আবদুর রব, প্রবাসী হুমায়ুন কবির সুমন ও হুমায়ুন কবির, ছাত্র হাসান মঞ্জু, মোতালেব, জহিরুল ইসলাম, রাকিবুল ইসলাম রাজু।