আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চাঁদপুর-২ (মতলব উত্তর-দণি) আসনে বিএনপির প্রার্থী মো: জালাল উদ্দিন গত ১৫ ডিসেম্বর থেকে নিজ বাড়িতে অবরুদ্ধ অবস্থায় আছেন উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার কাছে লিখিত অভিযোগ করেছেন প্রার্থী। চিঠিতে বিএনপির প্রার্থী মো: জালাল উদ্দিন অবরুদ্ধ অবস্থায় আছেন উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার কাছে লিখিত অভিযোগসংক্রান্ত চিঠি পৌঁছে দেন তার স্ত্রী।
অবরুদ্ধ অবস্থা থেকে মুক্তি পেতে ও নির্বাচনী প্রচারণা চালানোর সুযোগ করে দিতে গতকাল দুপুরে নির্বাচন কমিশন ভবনে অভিযোগ দেন ওই প্রার্থীর স্ত্রী শাহনাজ শারমিন জালাল।
লিখিত অভিযোগে চাঁদপুর সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার রাজনকুমার দাস, মতলব উত্তর ও মতলব দণি থানার ওসির প্রত্যাহার দাবি করে সিইসি বরাবর এই অভিযোগ করেন বিএনপির প্রার্থী। অভিযোগে জালাল উদ্দিন বলেন, পুলিশ ও আওয়ামী লীগ কর্মীদের ভয়ভীতিতে গত ১৫ ডিসেম্বর থেকে নিজ বাড়িতেই অবস্থান করছেন। পুলিশ ও আওয়ামী লীগের কর্মীদের সার্বণিক নজরদারির কারণে নির্বাচনী প্রচারণায় বের হতে পারছেন না বলেও অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, বিএনপির কর্মীরা বের হওয়ার চেষ্টা করলেই আওয়ামী লীগের কর্মীরা পুলিশের সহায়তায় তাদের মারধর করছে। চাঁদপুর-২ আসনের বিভিন্ন এলাকায় ভীতির পরিবেশ সৃষ্টি হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করেন বিএনপির এ প্রার্থী।
চিঠিতে বলা হয়, গত ১৫ ডিসেম্বর মতলব দেিণ বিএনপি প্রার্থীর বাড়িতে হামলা করে পোস্টার ও নির্বাচনী সামগ্রী লুট করে নিয়ে যায়। চাঁদপুরের সহকারী পুলিশ সুপার (সার্কেল) রাজনকুমার দাস, মতলব উত্তর থানার ওসি কবির হোসেন ও মতলব দণি থানার ওসি কে এম ইকবাল হোসেন আওয়ামী লীগের নেতাকর্মীদের মদদ দিচ্ছেন বলে অভিযোগ করেন তিনি।
এ ছাড়া বিএনপি প্রার্থী জালাল উদ্দিনকে অবরুদ্ধ রাখতে এই তিন পুলিশ কর্মকর্তা সক্রিয় ভূমিকা রাখছেন বলেও অভিযোগ করেন প্রার্থীর স্ত্রী শাহনাজ শারমিন। চাঁদপুর জেলা পুলিশের তিন কর্মকর্তা নিজেদের পদে বহাল থাকলে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। পুলিশ কর্মকর্তারা বিএনপি নেতাকর্মীদেরও সক্রিয় হতে দেবেন না বলেও অভিযোগ তার।
এমন পরিস্থিতি চলতে থাকলে একচেটিয়া ভোট করবে আওয়ামী লীগ। এতে করে দেশ-বিদেশে নির্বাচন কমিশনের ভাবমর্যাদা ুণœ হচ্ছে বলেও সিইসিকে লিখিত অভিযোগে জানান বিএনপির প্রার্থী। চাঁদপুর-২ আসনে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সদর সার্কেলের এএসপি ও দুই ওসিকে প্রত্যাহার করে দলনিরপে কর্মকর্তাদের দায়িত্ব দিতে সিইসির কাছে জোর দাবি জানান জালাল উদ্দিন।



