চিরিরবন্দরে ভগ্নিপতির বাড়িতে বেড়াতে এসে অভিমান করে সাথী আক্তার (১৯) নামে এক তরুণী নিজ ঘরে গলায় রশি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। গত শুক্রবার সকাল ১০টায় উপজেলা ঈসবপুর ইউনিয়নের বিন্যাকুড়ি গ্রামের গ্রামীণফোন টাওয়ারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটেছে।
এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে। নিহত সাথী আক্তার নওগাঁর রানীনগর উপজেলার বনশালীকুড়ি গ্রামের আনছার আলীর মেয়ে।