নারায়ণগঞ্জ-৪ এর ঐক্যফ্রন্টের প্রার্থী জমিয়তে ইসলামের কেন্দ্রীয় নেতা মনির হোসাইন কাশেমীর উপর হামলার অভিযোগ উঠেছে। মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম ওই হামলা করেছে কাসেমী দাবি করেন। তবে শাহ নিজামের অভিযোগ অস্বিকার করে বলেন ঘটনার সময়ে আমি সেখানে ছিলাম না। এটা সম্পূর্ণ প্রপাগান্ডা।

গতকাল সোমবার বিকেল ৩টায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লার ভূইগড় রূপায়ন আবাসিক এলাকার সামনে ওই ঘটনা ঘটে বলে জানান কাশেমী।

গণমাধ্যমকে মনির হোসাইন কাশেমী জানান, মাদানীনগর মাদ্রাসার কাজ শেষে নারায়ণগঞ্জের ফতুল্লার মুসলিমনগরের বাড়িতে ফিরছিলেন। রূপায়ানরে সামনে তার গাড়ি আসলে সেখানে একজন ভোটার তাকে সালাম দেন। তিনি গাড়ি থেকে নেমে কুশল বিনিময়ের সময়ে ৩ থেকে ৪টি গাড়ি তার সামনে এসে থামে। গাড়ি থেকে ২০-২২ জন নেমে তাকে হুমকি দেয়। ওই সময়ে তাদের নেতৃত্বে ছিলেন শাহ নিজাম। এ সময় তাকে মারধর করা হয়। এক পর্যায়ে সে দ্রুত গাড়িতে করে চলে আসে।

এসময় তারা আধাঘণ্টার মধ্যে নারায়ণগঞ্জ ছেড়ে দেওয়ার হুমকি দেয়। নতুবা মেরে ফেলবে।
এ ব্যাপারে শাহ নিজাম বলেন, সোমবার সকাল থেকে আমি রাইফেল ক্লাবে ছিলাম। দুপুর ২টা ২০ মিনিটে আমি নম পার্কে প্রবেশ করি। বিকেল ৪টা পর্যন্ত সেখানে ছিলাম। তাহলে ৩টায় আমি কিভাবে রূপায়নের সামনে ছিলাম এটা মূল প্রশ্ন। নম পার্কে থাকার পরো ভিডিও ফুটেজ আমার কাছে রয়েছে।

উল্লেখ্য, নারায়নগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী দেশের আলোচিত এমপি শামীম ওসমান। তার বড় ভাই নাসিম ওসমানও নারায়নগঞ্জ-৫ আসনে লাঙ্গল নিয়ে নির্বাচন করছেন।