মান্দায় আওয়ামী লীগ হামলা চালিয়ে ধানের শীষ নির্মিত গেট ভাঙচুর ও পোস্টার পুড়িয়ে ফেলেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার রাত পৌনে ১২টার দিকে উপজেলার প্রসাদপুর ইউপি’র ২নং ওর্য়াডের অর্ন্তগত প্রসাদপুর গ্রামের বিশ্ববাঁধের দরগাতলার মোড়ে খুদিয়াডাঙ্গা, গাড়িক্ষেত্র ও চকখোপা সহ আশপাশের গ্রামের নেতা-কর্মীরা পূর্ব পরিকল্পিতভাবে হাতে লাঠিসোটা ও দেশিয় অস্ত্র-শস্ত্র নিয়ে নৌকা প্রতিকের মিছিল সহকারে হামলা চালায়।
এসময় ধানের শীষের বিশেষ গেট ও পোস্টার ছিড়ে আগুন দিয়ে সড়কের উপরই পুড়িয়ে দেয় তারা।
সহকারী রির্টানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মুশফিকুর রহমান বিষয়টি এড়িয়ে যান।
মান্দা থানার পরিদর্শক মোঃ মোজাফফর হোসেন জানান, তিনি ঘটনাটি জানেন না।



