রাঙ্গামাটির কাউখালী উপজেলার ঘাঘরা ইউনিয়নে আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ বাসিদ নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো অন্তত ১০ জন। রোববার সকাল ৬টার দিকে এ সংঘর্ষ হয়।
নিহত ব্যক্তির নাম মোহাম্মদ বাসিদ। তার বয়স ৩২ বছর।
বিএনপির লোকজন ভোটকেন্দ্রে যাওয়ার চেষ্টা করলে আওয়ামী লীগ-যুব লীগের লোকজন তাদের বাধা। এর একপর্যায়ে এই সংঘর্ষ ঘটে।
সংঘর্ষে বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আবদুল মোতালেব হামলায় মারাত্মক আহত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাঙ্গামাটিতে আ.লীগ-বিএনপি সংঘর্ষে যুবলীগ নেতা নিহত
রাঙ্গামাটির কাউখালী উপজেলার ঘাঘরা ইউনিয়নে আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ বাসিদ নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো অন্তত ১০...



