নোয়াখালীতে এক কলেজছাত্রীকে যৌন হয়রানির গুরুতর অভিযোগ পাওয়া গেছে । এ ব্যাপারে মঙ্গলবার থানায় একটি মামলা হয়েছে । জেলার সোনাইমুড়ী উপজেলার জয়াগ ইউনিয়নের আমকি গ্রামে নুর নবীর কন্যা স্থানীয় কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রীকে একই বাড়ির আঃ বারেকের পুত্র রিপন বিয়ের প্রস্তাব দেন।
কিন্তু ছাত্রীটি এ প্রস্তাব প্রত্যাখ্যান করেন। এতে রিপন ক্ষিপ্ত হয়ে শনিবার তার বোন রিমাকে দিয়ে কৌশলে ঢেকে আনেন তাদের ঘরে। তারপর একটি কক্ষে জোরপূর্বক রিপন ছাত্রীকে আপত্তিকর অবস্থায় ধরেন এবং তার ভিডিও ধারণ করেন রিমা। বাইরে থেকে পাহারা দেন তার ভাই মোহন। পরে ছাত্রীকে ছেড়ে দিয়ে বলেন যে বিয়েতে রাজি না হলে ধারণকৃত ভিডিওটি ফেসবুকে ছেড়ে দেয়া হবে।
এ ব্যাপারে মঙ্গলবার সোনাইমুড়ী থানায় রিপন রিমা ও মোহনকে বিবাদি করে একটি মামলা রুজ্জু হয়। সোনাইমুড়ী থানার ওসি মামলার সত্যতা নিশ্চিত করেছেন।



