বিএনপির সমাবেশে যাওয়ার পথে সিংগাইর থানার গোবিন্দল নতুন বাজার মোড়ে বাসসহ আটক শিবালয় উপজেলার ৩৪ নেতাকর্মী দীর্ঘ দিন কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন। গত বৃহস্পতিবার মানিকগঞ্জ দায়রা জজ শহীদুল আলম ঝিনুক এ জামিন মঞ্জুর করেন।
জানা গেছে, গত বছরের ৬ নভেম্বর ঢাকার শাহবাগে বিএনপি তথা ঐক্যফ্রন্টের সমাবেশে যাওয়ার পথে সিংগাইরে এসব নেতাকর্মী পুলিশের হাতে আটক হন। এদের মধ্যে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি ইকবাল হোসেনসহ ৩৪ জনকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত গত ১১ নভেম্বর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আটককৃতদের বিরুদ্ধে সিংগাইর থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়। এ মামলায় হরিরামপুর উপজেলা চেয়ারম্যান সাইফুল হুদা চৌধুরী শাতিলসহ পলাতক হিসেবে আরো ২৫ জনের নাম রয়েছে। আসামিপক্ষে অ্যাডভোকেট দেলোয়ার হোসেন ও কামরুল ইসলাম মামলা পরিচালনা করেন।
শিবালয়ে বিএনপির ৩৪ নেতাকর্মীর জামিন
বিএনপির সমাবেশে যাওয়ার পথে সিংগাইর থানার গোবিন্দল নতুন বাজার মোড়ে বাসসহ আটক শিবালয় উপজেলার ৩৪ নেতাকর্মী দীর্ঘ দিন কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন। গত বৃহস্পতিবার...



