চট্টগ্রামের সাতকানিয়ায় একটি শিক্ষাপ্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরি হয়েছে। চোরের দল টাকা ও আসবাবপত্রসহ প্রায় সাড়ে তিন লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। গত রোববার রাতে উপজেলার ছদাহা আফজল নগর বড় পুকুর পাড়স্থ দেওয়ান আলী ও শাহ ফকির মৌলনা আব্দুল বারী (রা:) দাখিল মাদরাসায় এ চুরির ঘটনা ঘটে।
মাদরাসার সুপার রেজাউল করিম জানান, গত রোববার রাতে শিক্ষকেরা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি চলে যান। সোমবার সকালে তারা শিক্ষাপ্রতিষ্ঠানে গেলে চুরির বিষয়টি টের পান।