গজারিয়া উপজেলার পোড়াচক বাউশিয়া এলাকায় ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আহত কলেজছাত্র রিফাত দেওয়ান (১৮) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত সোমবার মারা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাত সাড়ে ১০টার দিকে বাড়ির পাশের মাঠে ব্যাডমিন্টন খেলায় তর্কের জের ধরে একই গ্রামের সেলিম দেওয়ানের ছেলে শিশির দেওয়ান রিফাতকে ছুরি দিয়ে আঘাত করে। এতে সে গুরুতর আহত হয়। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রিফাত ঢাকার একটি বেসরকারি কলেজের উচ্চমাধ্যমিকের প্রথম বর্ষের শিক্ষার্থী।
গজারিয়া থানার পরিদর্শক (তদন্ত) প্রাণবন্ধু চন্দ্র বিশ^াস জানান, খেলা নিয়ে বিরোধ ও প্রেমঘটিত কারণে ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।