ইউনিয়ন পর্যায়ে মৎস্যচাষ প্রযুক্তি সেবা সম্প্রাসারণ প্রকল্পের (দ্বিতীয় পর্যায়) আওতায় নোয়াখালীর সেনবাগে কাবিলপুর পাঙ্গাস প্রদর্শনীর মাঠ দিবস পালিত হয়েছে।
সেনবাগ উপজেলা মৎস্য দফতরের উদ্যাগে এ উপলক্ষে গতকাল বুধবার দুপুরে কাবিলপুরে প্রদর্শনীর পুকুরের পাশে উপজেলা মৎস্য কর্মকর্তা আলমগীর আজাদীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মৎস্য দফতরের চট্টগ্রাম বিভাগীয় উপপরিচালক বজলুর রশীদ। বিশেষ অতিথি ছিলেনÑ মৎস্য দফতরের ইউনিয়ন পর্যায়ে মৎস্যচাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্পের (দ্বিতীয় পর্যায়) উপ-প্রকল্প পরিচালক ফারুক হোসেন বিল্পব, নোয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা ড. মোহাম্মদ মোতালেব হোসেন, বেগমগঞ্জ উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা জাকির হোসেন।
এ সময় ক্ষেত্র সহকারী সাইফুল ইসলাম ও নাজমুন নাহার স্থানীয় মৎস্য প্রতিনিধি (লিফ) পার্থ সারথী মজুমদার, মোহাম্মদ আলাউদ্দিন, জাকের হোসেন, জাহাঙ্গীর আলম, মোস্তফা কামাল, হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।