শিবালয়ের যমুনা পয়স্তী ও চরাঞ্চলে বসবাসকারী শীতার্ত-সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছেন মানিকগঞ্জ পুলিশ সুপার রিফাত রহমান শাশীম। গতকাল বুধবার উপজেলার তেওতা ইউপি কার্যালয় ও দুর্গম আলোকদিয়া চরে নিজস্ব অর্থায়নে প্রায় এক হাজার কম্বল বিভিন্ন বয়সী নারী-পুরুষের হাতে তুলে দেন তিনি।
এ সময় জেলার অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন, সিনিয়র এএসপি হামিদুর রহমান, শিবালয় থানা ওসি মিজানুর রহমান, তেওতা ইউপি চেয়ারম্যান আবদুল কাদের প্রমুখ উপস্থিত ছিলেন।
শীতবস্ত্র বিতরণকালে সংক্ষিপ্ত বক্তব্যে পুলিশ সুপার বলেন, শীতার্ত ও সুবিধাবঞ্চিত এ অঞ্চলের মানুষের পাশে দাঁড়ানো সমাজের অবস্থাশালীদের নৈতিক দায়িত্ব রয়েছে। সমাজের বিত্তবানদের এসব সুবিধাবঞ্চিত মানুষের সাহায্যার্থে এগিয়ে আশার আহ্বান জানান তিনি।
আগামী ১০ জানুয়ারি বৃহস্পতিবার জেলার দৌলতপুরে শীতবস্ত্র বিতরণ করবেন বলেও জানান তিনি।



