সেনবাগের উত্তর রাজারামপুরে যৌতুকের দাবিতে গৃহবধূ জাহেদা খাতুনকে (২০) হত্যার ঘটনায় স্বামী আলী আহম্মদ সোহেল (২৭) ও দেবর রুবেলকে (২৩) পুলিশ গ্রেফতার করেছে। গতকাল বৃহস্পতিবার ভোর ৫টায় সোহেলকে ফেনীর ফুলগাজী ও রুবেলকে ট্রাংক রোড থেকে গ্রেফতার করা হয়।
প্রসঙ্গত, গত ২৭ সেপ্টম্বর বৃহস্পতিবার উপজেলার উত্তর রাজারামপুর গ্রামে রাতে গৃহবধূ শাম্মির স্বামী আলী আহম্মদ সোহেল ও ভাসুর ওয়াসিম নির্যাতন শেষে গলায় ফাঁস দিয়ে শ্বাসরোধে হত্যা করে। পরে ভোর ৫টায় নিহত গৃহবধূর লাশ পাশের ফেনী জেলার দাগনভূঞা সদর হাসপাতালের জরুরি বিভাগে রেখে স্বামী সোহেল ও ভাসুর ওয়াসিম পালিয়ে যায়। খবর পেয়ে সেনবাগ থানার এসআই মাহফুজুর রহমান ওই দিন দুপুরে দাগনভূঞা থেকে লাশ উদ্ধার করেন। নিহত গৃহবধূ সেনবাগ উপজেলার বিজবাগ ইউপির বালিয়াকান্দি গ্রামের সাহাব উদ্দিনের কন্যা। দুই বছর আগে তাদের বিয়ে। তাদের ছয় মাস বয়সের ইশরাত জাহান মুনতাহা নামে একটি কন্যাসন্তান রয়েছে।
নিহতের স্বজনেরা জানান, বিয়ের পর থেকেই স্বামীসহ পরিবারের লোকজন যৌতুকের টাকা নিয়ে প্রায়ই মারধর করত জাহেদাকে।
এ ঘটনায় শাম্মির চাচা আবদুল আউয়াল বাদি হয়ে তিনজনকে আসামি করে সেনবাগ থানায় হত্যা মামলা দায়ের করেন। হত্যাকাণ্ডের পর থেকে আসামিরা পালিয়ে গিয়েছিল।
সেনবাগ থানার ওসি মিজানুর রহমান বলেন, জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতে পাঠানো হবে।
সেনবাগের গৃহবধূ হত্যার ঘটনায় গ্রেফতার ২
সেনবাগের উত্তর রাজারামপুরে যৌতুকের দাবিতে গৃহবধূ জাহেদা খাতুনকে (২০) হত্যার ঘটনায় স্বামী আলী আহম্মদ সোহেল (২৭) ও দেবর রুবেলকে (২৩) পুলিশ গ্রেফতার করেছে। গতকাল বৃহস্পতিবার...



