দিনাজপুরের নবাবগঞ্জে পুকুরে পূর্ব শত্রুতার জের ধরে বিষ দিয়ে ৫ মণ রেনু পোনা ধ্বংস করেছে। গত শনিবার উপজেলার ঘটঘটিয়া কৃষ্টপুর গ্রামের ১নং খতিয়ানে ৪৮/১২৫ নং দাগে ৩ একর ৬৬ শতাংশ জমির পুকুরে এ ঘটনা ঘটে। এ বিষয়ে পুকুরের মালিক জয়নব বানু বাদী হয়ে ৪ জনের বিরুদ্ধে নবাবগঞ্জ থানায় এজাহার দাখিল করেছে।

এজাহারে উল্লেখিত আসামীগণ পুকুরের পাড় ঢলে দিয়ে তরল বিষ ও গ্যাস ট্যাবলেট প্রয়োগ করে প্রায় ৫ মণ দেশীয় প্রজাতির মাছের রেনু পোনা ধ্বংস করে। এতে প্রায় পুকুর মালিকের ৩ লক্ষাধিক টাকা ক্ষতি সাধিত হয়।

এ ব্যাপারে পুকুর মালিক জয়নব বানুর সাথে কথা বললে তিনি জানান, আমি ও আমার স্বামী ৪০/৪৫ যাবৎ মাছ চাষ ও মাছের পোনা উৎপাদন করিয়া ভোগদখল করিয়া আসছি। চলতি মৌসুমেও বর্ণিত সম্পত্তিতে পোনা মাছের উৎপদান করে আসছি।

উক্ত পুকুরটি মাছ চাষে ও পোনা উৎপাদনে উপজেলা মৎস্য অফিস আমাকে সার্বিক পরামর্শ ও সহযোগীতা করেছে। এমতাবস্থায় বর্ণিত সম্পত্তিতে অভিযুক্তদের দাবী আছে বলে এমন অন্যায় ও ভিত্তিহীন দাবী করে পূর্ব শত্রুতার জের ধরে গত ১২ ই জানুয়ারি ২০১৯ বেলা আড়াইটার সময় এজাহারে উল্লেখিত ১নং আসামী সোহেল রানার হুকুমে বাকী ৩ জন আসামী পুকুরে অনধিকার প্রবেশ করে পুকুরের পাড় কেটে সেখানকার মৎস্য অফিস কর্তৃক সাইনবোর্ড উপড়ে ফেলে এবং আমাকে ও আমার স্বামীকে খুন করার হুমকি প্রদর্শন করে।

এ বিষযে নবাবগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা শামিম আহমেদ জানান, পুকুরে বিষ দিয়ে মাছের রেনু পোনা ধ্বংসের ঘটনাটি সরেজমিনে তদন্ত করেছি। আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ওই মৎস্য চাষীকে পরামর্শ দিয়েছি।