নির্বাচন পূর্ব সহিংতায় নোয়াখালী সদর উপজেলার এওজবালিয়ায় যুবলীগ কর্মী মোঃ হানিফ নিহত ঘটনায় বিএনপির ও এর অঙ্গ সংগঠনের ২১৮ নেতা কর্মীকে মঙ্গলবার জেলা হাজতে প্রেরণ করেছে নোয়াখালীর আদালত।

জেলা সদর উপজেলার নির্বাচন পূর্ব সহিংসতায় যুবলীগ কর্মী মোঃ হানিফ নিহত ঘটনায় নোয়াখালীর সুধারাম মডেল থানায় ৩৬৫ জন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। তার মধ্যে ২২২ জন উচ্চ আদালত থেকে ৪ সপ্তাহের জামিন নেয়। ৪ সপ্তাহ শেষে মঙ্গলবার নোয়াখালীর আদালতে বিএনপির ২২২ জন নেতা কর্মী হাজির হয়ে জামিনের আবেদন করেন।

আদালত ৪ জামিনের আবেদন মঞ্জুর করেন এবং জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম কিরণ, জেলা স্বেচ্ছাসেবক সেক্রেটারী মিজানুর রহমান মিজান, জেলা শ্রম বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, জেলা ছাত্রদলের সেক্রেটারী আবু হাছান নোমান, সুবর্ণচর উপজেলা বিএনপির সেক্রেটারী এনায়েত উল্লা বাবুলসহ ২১৮ জনের জামিন না মঞ্জুর করে তাদের জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।