সেনবাগে মরহুম হাবীব উল্যাহ চৌধুরী মেধাবৃত্তি পরীক্ষার সম্মাননা ও সনদপত্র পেল ৯৯ কৃতী শিক্ষার্থী।
গতকাল শনিবার দুপুরে সেনবাগ সরকারি পাইলট উচ্চবিদ্যালয় হলরুমে মরহুম হাবীব উল্যাহ চৌধুরী স্মৃতি সংসদের সভাপতি প্রফেসর অধ্যক্ষ মুহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে ও এম এম চৌধুরী মেমোরিয়াল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ওয়াজি উল্যাহর পরিচালনায় সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেনবাগ সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মুছা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সেনবাগ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আমান উল্যা, মরহুম হাবিব উল্যা চৌধুরীর সন্তান শিক্ষক হেদায়েত উল্যা চৌধুরী ও সাইফুল ইসলাম চৌধুরী, শের-ই-বাংলা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদ উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক আবদুল গফুর, আওয়ামী লীগ নেতা মমিন উল্যা মানিক ছিলোনিয়া ইউনিয়ন উচ্চবিদ্যালয়ের শিক্ষক স্বপন কুমার ভৌমিক, কানকিরহাট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সত্য নারায়ণ সাহা, সেনবাগ বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষক ফাতেমা খায়রুন্নাহার জেসমিনসহ অভিভাবক ও সম্মাননা গ্রহণকারী কৃতী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে অতিথিরা সম্মাননা ও সনদপত্র তুলে দেন শিক্ষার্থীদের হাতে।
উল্লেখ্য, গত ১৯ অক্টোবর সেনবাগে হাবীব উল্যা চৌধুরী স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষায় তৃতীয় শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলার প্রায় ১৩ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।