মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরসংলগ্ন নয়াকান্দি গ্রামের মোটরসাইকেল চালক আবুল মোল্লাকে (৪০) কুপিয়ে হত্যা করে তার মোটরসাইকেল ছিনতাই করে নিয়ে গেছে যাত্রীবেশী ছিনতাইকারীরা। গত শুক্রবার রাত ১০টায় বাগেরহাটের মোল্লারহাট উপজেলার মেহেরপুরে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যায় যাত্রী বেশে দুই ছিনতাইকারী বাগেরহাট যাবে বলে রাজৈর উপজেলার নয়াকান্দি গ্রামের জনু মোল্লার ছেলে মোটরসাইকেল চালক আবুল মোল্লাকে টেকেরহাট বন্দর বাসস্ট্যান্ড গোল চত্বর থেকে ভাড়া করে নিয়ে যায়। পথিমধ্যে মোল্লারহাট উপজেলার মেহেরপুরে পৌঁছলে যাত্রীবেশী ছিনতাইকারীরা আবুল মোল্লাকে কুপিয়ে রাস্তার পাশে ফেলে রেখে মোটরসাইকেল নিয়ে চলে যায়। আহত আবুলকে চিকিৎসার জন্য খুলনা নেয়ার পথে আবুল মারা যান।
মোল্লারহাট স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা: রাজিব জানান, আবুল মোল্লার শরীরে তিনটি কোপের চিহ্ন ছিল।



