মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও টাঙ্গাইল-৬ আসনের সাবেক এমপি মুক্তিযোদ্ধা খন্দকার আব্দুল বাতেন (৮২) রোববার রাতে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
রোববার রাতে ঢাকার ন্যাম ভবনের নিজ কক্ষে তিনি ঘুমিয়ে পড়েন। রাতের কোনো এক সময় ঘুমের মধ্যেই তিনি ইন্তেকাল করেন। আজ সোমবার বেলা দেড়টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজা নামাজ শেষে মরহুমের লাশ নিজ নির্বাচনী এলাকায় আনা হবে বলে। আগামীকাল মঙ্গলবার নাগরপুরে শেখ রাসেল মিনি স্টেডিয়ায়ামে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
তিনি নবম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র ও দশম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হয়ে টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে সংসদ সদস্য নির্বাচিত হন।



