নোয়াখালীর সেনবাগ উপজেলার চিলাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভূমি উপজেলা যুব মহিলা লীগের নেত্রী গাজী শাহীন আক্তার ও তার মেয়ে উপজেলা যুব মহিলা লীগের যুগ্ম-আহ্বায়ক গাজী তুহিন আফরোজ কর্তৃক অবৈধ দখলের প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয় স্কুল ও মাদরাসার ছাত্র-শিক্ষক, আওয়ামী লীগসহ এলাকার জনসাধারণ।
গত রোববার দুপুরে স্কুল মাঠে স্থানীয় আওয়ামী লীগ সভাপতি সোলেমান মজুমদারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন, স্কুল কমিটির সভাপতি জসিম উদ্দিন মিলন, স্কুলের প্রধান শিক্ষক জালাল আহম্মদ, ছাতারপাইয়া ইউনিয়ন যুবলীগ সেক্রেটারি ও স্কুল কমিটির সহসভাপতি আবুল হোসেন মোল্লা, ৩ নং ওয়ার্ড যুবলীগ সভাপতি নাছির উদ্দিন, মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি মাস্টার জয়নাল আবেদিন, স্কুল কমিটির সদস্য আবদুল মালেক, নাজমা বেগম, আবদুল খালেক মাস্টার, আবদুর রহিম প্রমুখ।



