মুক্তিযুদ্ধে টাঙ্গাইলের বাতেন বাহিনীর প্রধান, টাঙ্গাইল-৬ আসনের টানা দুইবারের সাবেক সংসদ সদস্য খন্দকার আব্দুল বাতেনকে তার নিজ এলাকার কোণড়ায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। গতকাল মঙ্গলবার, বেলা ১১টায় কাণড়ায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে জানাজা নামাজ শেষে তাকে দাফন করা হয়।
জানাজা নামাজে জেলা উপজেলার রাজনীতিবিদ, স্থানীয় কর্মী-সমর্থক ও সাধারণ মানুষ অংশ নেন। সে সময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
এর আগে গত সোমবার ভোরে জাতীয় সংসদ ভবন এলাকার সরকারি বাসভবনে তিনি ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি এবার আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন।



