চিরিরবন্দরে স্কুলছাত্রীকে যৌন হয়রানির দায়ে বৃহস্পতিবার আবদুল ওহাব (১৯) নামে এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
থানা সূত্রে জানা গেছে, ওই দিন পাবর্তীপুর উপজেলার বেলাইচন্ডি ইউনিয়নের সোনাপুকুর গ্রামের ফজলুর হকের ছেলে আবদুল ওহাব (১৯) প্রতিদিন ওই ছাত্রীকে স্কুল যাতায়াতের সময় যৌন হয়রানি করত।