রান্না করার সময় চুলাতে গ্যাসলাইটার বিস্ফোরণে দগ্ধ রশিদা বেগমের (৪৮) চিকিৎসাধীন থাকাবস্থায় মৃত্যু হয়েছে। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শনিবার রাতে তার মৃত্যু হয়।
মৃত রশিদা বেগম চিরিরবন্দর উপজেলার নশরতপুর ইউনিয়নের রানীপুর গ্রামের জবেদ আলীর স্ত্রী ও তিন সন্তানের জননী। গত ১৯ জানুয়ারি শনিবার দুপুরে তিনি অগ্নিদগ্ধ হন। বাড়িতে খড়ি দিয়ে রান্না করার সময় অকস্মাৎ গ্যাসলাইটার চুলাতে পড়ে গিয়ে বিস্ফোরণ ঘটে। এতে রশিদা বেগমের শরীর ঝলসে যায়। তাকে প্রথমে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং পরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সবশেষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেয়া হয়।