দেশের অন্যতম পাথর কোয়ারি বিছনাকান্দি ৭২ ঘণ্টার মধ্যে খুলে দিতে আলটিমেটাম দিয়েছেন বিছনাকান্দি পাথর ব্যবসায়ী, শ্রমিক সংগঠন ও এলাকার সর্বসাধারণ। বক্তারা বিজিবির কারণে পাথর কোয়ারি বন্ধ রয়েছে বলে অভিযোগ করেন। শুক্রবার বেলা ৩টায় বিছনাকান্দি পাথর ব্যবসায়ী সমিতি, শ্রমিক সংগঠন ও রুস্তমপুর ইউনিয়নবাসীর যৌথ উদ্যোগে ঐতিহাসিক কুপার বাজার মাঠে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তারা বিজিবির উপর এ অভিযোগ আনেন।
বক্তারা বলেন, ম্যানুয়াল পদ্ধতিতে কোয়ারি হতে পাথর উত্তোলনের বিষয়ে সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের আদেশ থাকলেও বিজিবির বাধায় পাথর আহরণ করা সম্ভব হচ্ছে না। বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন ম্যানুয়াল পদ্ধতিতে গোয়াইনঘাট উপজেলার জাফলং ও কোম্পানিগঞ্জ উপজেলার ভোলাগঞ্জে পাথর আহরণ চলছে প্রায় এক মাস ধরে। বিছনাকান্দি বিজিবি ক্যাম্পের সুবেদার আমাদের কোয়ারি হতে পাথর উত্তোলনে বাধা দিচ্ছেন।
বিছনাকান্দি পাথর কোয়ারি সচল করার দাবিতে বিক্ষোভ
দেশের অন্যতম পাথর কোয়ারি বিছনাকান্দি ৭২ ঘণ্টার মধ্যে খুলে দিতে আলটিমেটাম দিয়েছেন বিছনাকান্দি পাথর ব্যবসায়ী, শ্রমিক সংগঠন ও এলাকার সর্বসাধারণ। বক্তারা বিজিবির কারণে পাথর কোয়ারি...



